সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

news-image

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে চার আত্মঘাতী বোমারুর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার দিকে মাইদুগুরি শহরের মুনা এলাকায় চালানো এসব হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

হামলাকারীদের মধ্যে নারী আত্মঘাতীও ছিল বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হলে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়।

“এ পর্যন্ত ১০ জন নিহত এবং প্রায় ৩০ জনের আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে,” বলেন তিনি।

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাইদুগুরিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে। সেসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি।

চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে বোকো হারামই প্রথম জঙ্গিগোষ্ঠী যারা পুরুষদের চেয়ে নারী আত্মঘাতী বোমারুদেরই বেশি ব্যবহার করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটির হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা