থানায় স্বামীর গান শুনে অভিযোগ তুলে নিলেন স্ত্রী!(ভিডিও)

news-image

পাঞ্জাবের ঝাঁসিতে পুলিশ স্টেশনে ঘটে গেল মজার এক ঘটনা। যেখানে রিয়েল লাইফ হার মানাল রিল লাইফকেও।

মূলত স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে স্থানীয় থানা পুলিশের দ্বারস্থ হন এক স্ত্রী।  পুলিশের তলব পেয়ে থানায় আসেন স্বামী।  কিন্তু এক গানেই সব মান-অভিমান শেষ হয়ে গেল স্ত্রী’র! স্বামীর কাঁধে মাথা রেখে কাঁদতে দেখা গেল ‘অভিযোগকারিণী’ স্ত্রীকে।  স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে হাসিমুখে ঘরে ফিরে গেলেন দম্পতি।

কিন্তু এমন নাটকীয় কাহিনীর শুরুটা কেমন ছিল? বিগত কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল ঝাঁসির বাসিন্দা ওই দম্পতির মধ্যে। দাম্পত্য কলহ এমন পর্যায়ে পৌঁছায় যে, স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্ত্রী। ক্ষমা চেয়ে বেশ কয়েকবার অভিযোগ তুলে নেওয়ার জন্য স্ত্রীকে অনুরোধ করেন স্বামী। কিন্তু, তাতেও স্ত্রীর মন গলেনি, তখন থানায় দাঁডি়য়ে স্ত্রীর উদ্দেশে গান ধরেন স্বামী। এরপরই থানায় তৈরি হয় সেই আবেগঘন মুহূর্ত।

স্বামী আতিফ আসলামের ‘না শিখা জিনা তেরে বিনা’ গান ধরতেই স্ত্রীর রাগ গলে জল। গান গাইতে গাইতেই স্ত্রীকে জড়িয়ে ধরেন স্বামী। আর তারপরই স্বামীর কাঁধে মাথা রেখে স্ত্রী যেন খুঁজে পান ‘হারিয়ে যাওয়া’ ভালবাসাকে। এরপরই স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেন স্ত্রী। হাতে হাত ধরে ফিরে যান স্বামীর সঙ্গেই… দেখুন সেই ভিডিওটি-

সূত্র: ২৪ঘন্টা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার