সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যাত্রী নিয়ে ডুবে গেলো বাস (ভিডিও)

news-image

কুমিল্লায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যায়। এ সময় ওই বাসে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
এ সময় বাসটিতে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা