,

বিনা পয়সায় সিগারেট ও শ্যাম্পেন নিতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্যাসিনো মালিক জেমস প্যাকার এবং হলিউডের চলচ্চিত্র প্রযোজক ইসরায়েলি বংশোদ্ভূত আরনন মিলচ্যান স্বপ্নেও কখনো ভাবেন নি তাদেরকে বিনা পয়সায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রীকে নিয়মিত সিগারেট ও শ্যাম্পেন সরবরাহ করতে হবে।

চ্যানেল-টু নামে ইসরায়েলের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত ৭/৮ বছর ধরে নেতানিয়াহু ও তার স্ত্রী সারা প্যাকার ও আরননের পকেটের পয়সায় সিগারেট ও শ্যাম্পেন পান করছেন। তাদেরকে শুধু নেতানিয়াহু ও তার স্ত্রীকেই নয় বরং এই দুজনের পাঠানো এক ভবন পরিদর্শককেও বিনা পয়সায় সিগারেট ও শ্যাম্পেন দিতে হতো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যাকার ও আরননের সহকারী হিসে্বে কাজ করেন হাদাস ক্লেইন । তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর সিগারেট ও শ্যাম্পেনের বিল নিয়মিতভাবে পরিশোধ করতে হতো প্যাকার ও আরননকে। শুধু তাই নয়, এ নেতানিয়াহুর নির্দেশে এক ভবন পরিদর্শকের বিলও চুকাতে হয়েছে এই দুজনকে।

পুলিশের কাছে ক্লেইন বলেছেন, ‘নেতানিয়াহু যা চাইবেন তা দেওয়ার ব্যাপারে তার সঙ্গে আরননের সমঝোতা হয়েছিল।’ জেরুজালেমে শ্যাম্পেন ও সিগারেট পৌঁছাতে এক গাড়ির চালককেও নিযুক্ত করা হয়েছিল বলে জানান ক্লেইন।

নেতানিয়াহুর আইনজীবী জানিয়েছেন, এ ব্যাপারে জানতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পুলিশ তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। নেতানিয়াহু একে উপহার হিসেবে স্বীকা করেছেন। তবে তিনি দাবি করেছেন এগুলো পুরোপুরি বৈধ উপহার ছিল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে