,

সেনা অভ্যুত্থান ঘটছে জিম্বাবুয়েতে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের রাজধানী হারারের দিকে সেনাবাহিনীর কয়েকটি ট্যাংক যেতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। দেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে বলে ঘোষণা আসার একদিন পর এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট মুগাবে সরিয়ে অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

গত সপ্তাহে প্রেসিডেন্ট মুগাবে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন মানানগাগাওয়াকে বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে, স্ত্রী গ্রেসকে ক্ষমতার উত্তরসূরি করতেই এই পদক্ষেপ নিয়েছেন মুগাবে। এ ঘটনার পর সোমবার জিম্বাবুয়ের সেনাপ্রধান কনস্টানটিনো চিউয়েঙ্গা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি রাজনীতিতে হস্তক্ষেপ করতে যাচ্ছেন।

হারারে থেকে ছয় মাইল দূরে ওয়েস্টগেট এলাকায় এক সবজি বিক্রেতা নারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি সামরিক যানের একটি দীর্ঘ বহর দেখেছি। এর মধ্যে ট্যাংকও ছিল। আমি জানি না তাদের গন্তব্য কোথায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাজধানী হারারের দিকে চারটি ট্যাংক যেতে দেখা গেছে। আরো দুটি ট্যাংক হারারে থেকে চিনহয়গামী রাস্তায় অবস্থান করতে দেখা গেছে।ট্যাংক দুটি রাজধানী অভিমুখী করে রাখা ছিল। -রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে