,

টিটু রায় নীলফামারী থেকে গ্রেফতার

news-image

মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় টিটুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।

ঘটনার দিন পুলিশের অবেহলার বিষয়ে তিনি বলেন, পুলিশের ভূমিকা যথাযতই ছিল। যে টিটু রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই টিটু রায় এলাকায় থাকেন না আট বছর ধরে। ৫ নভেম্বর মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছিল। তাদেরকে সময় না দিয়ে একটি মহল পরিকিল্পিভাবে এটা ঘটিয়েছে। আমরা বিষটি অনুসন্ধান করছি। এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পরে হরকলি বহুমুখী ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে