বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়েট ছাড়াই ওজন কমানোর উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : শরীরের বাড়তি ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। বাড়তি ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকেই নিয়মিত ব্যায়াম, ডায়েট ইত্যাদির মাধ্যমে চেষ্টাও করে থাকেন। তবে শরীরের বাড়তি ওজন কমাতে হলে আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্যকর, ভারসাম্যপূর্ণ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

শরীরের ওজন প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে বেড়ে গেলে তা নারী-পুরুষ উভয়ের জন্যই অস্বস্তিকর। ওজন বাড়লে আপনার দৈহিক সৌন্দর্য কমে। ডাক্তাররা প্রায়ই সতর্ক করে দেন যে অতিরিক্ত ওজন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকী ক্যান্সারের মতো বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। ওজন নিয়ন্ত্রণ এবং পাতলা থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ওজন হ্রাস আপনার চেহারা এবং ব্যক্তিত্ব উন্নতি ছাড়াও রোগ থেকে আপনাকে রক্ষা করবে।তাই আপনার উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকতে হবে।

ওজন খুব বেশি না হলে, অর্থাৎ উচ্চতার তুলনায় ওজন সামান্য বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর যাদের ওজন অত্যন্ত বেশি তারাও ডায়েটের পাশাপাশি এই বিষয়গুলোতে খেয়াল রাখলে উপকার পাবেন।

আসুন জেনে নেই ডায়েট ছাড়া কীভাবে কমাবেন আপনার ওজন।

খাবারের প্রতি মনোযোগ দিন: অনেকেই খাবার খেতে বসলে টিভি দেখেন বা কম্পিউটারের সামনে বসে থাকেন। এতে খাবারের প্রতি মনোযোগ কমে যায়। এতে বেশি খাওয়া হয়ে যায়। মস্তিষ্ক তখন খাবারের প্রতি নজর দিতে পারে না। আবার খেতে বসে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে কথা বলতে থাকি। এটি খাওয়ার প্রতি মনোযোগ নষ্ট করে। কথা বলা যাবে না সেটি বলছি না। তবে খাবারের প্রতিও মনোযোগ দিতে হবে।

ছোট থালায় খাওয়ার অভ্যাস: ওজন কমাতে হলে ছোট থালাতে খাওয়ার অভ্যাস করতে হবে।বড় থালায় খাবার বেশি ধরে, যা আপনার ওজন বাড়াবে।তাই ছোট থালায় খাওয়ার অভ্যাস করতে হবে।

কালের নাস্তা বাদ দেবেন না: সকালের নাস্তা বাদ দেবেন না। সারাদিনের খাবারের মধ্যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা বাদ দিলে দুপুর হতে হতে খিদে বেশি লাগে। এতে খাওয়া বেশি হয়। আর ওজন বাড়ে। তাই এটি করা যাবে না।

তরল পানীয়: ওজন কমাতে ফলের জুস, চিনি ছাড়া চা,কফি,উদ্ভিজ্জ স্যুপ খেতে পারেন।তবে মিষ্টি পানীয় গ্রহণ করবেন না।

ভারি খাবার খাওয়ার আগে ফল খান: ভারি খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ফল খান। এতে ফল ভালোভাবে হজম হয় আর ওজন কমাতেও সাহায্য করে।

ফল এবং শাক-সবজি খান: ওজন কমাতে ফল ও সবজি খেতে পারেন প্রচুর পরিমাণে।ফল ও সবজিতে শরীরের ওজন বাড়ে না। ভাতের পরিমাণ কমিয়ে সবজি খান প্রচুর পরিমাণে।সবজি রান্নার সময় তেল দেবেন না।

শস্য দানা: কিছু শস্য দানা রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে।সাদা চালের পরিবর্তে বাদামি চাল গ্রহণ করুন। রুটি এবং পাস্তা সাদা শস্যের পরিবর্তে পুরো গম দিয়ে তৈরি করুন। ওটস এবং বার্লি ওজন হ্রাস করতে সাহায্য করে।

খাবার চিবিয়ে খান: দীর্ঘক্ষণ চিবিয়ে খাবার খেলে এর বেশ উপকার পাওয়া যায়।দীর্ঘক্ষণ খাবার চাবালে কম ক্যালোরি গ্রহণ করা হয়,কম খাওয়া হয়।এতে পেট খালি হওয়ার সংকেত মস্তিষ্কে দেরিতে পৌঁছায়।এটা কেবল হজম ভালো হতেই সাহায্য করে না,খাওয়ার পরিমাণও কমে।ফলে ওজন কমে।

নিয়মিত ব্যায়াম করবেন: ওজন কমাতে ব্যায়ামের বিকল্প নেই।ফিট বাড়াতে ও শরীর পাতলা রাখতে নিয়মিত ব্যায়াম করবেন।সকালে নিয়মিত হাঁটা ছাড়াও সাঁতার,সাইক্লিং,নাচ এবং সিঁড়ি আরোহণ করা অনেক সাহায্য করে।

যোগব্যায়াম: ব্যায়াম ছাড়াও যোগব্যায়াম করলেও কমতে পারে আপনার ওজন।যোগব্যায়াম মন ও শরীর দুটোই ভালো রাখে।যোগব্যায়াম ভঙ্গি করার সঠিক পদ্ধতি শিখুন।ভালো ফলাফলের জন্য দৈনন্দিন যোগব্যায়াম করুন।

ঘুমাতে হবে: অনেকের ধারণা ঘুমে ওজন বাড়ে।কিন্তু সুস্থ থাকতে হলে আপনাকে একটি নির্দিষ্ট সময় ঘুমাতে হবে।ভালো ঘুম আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে।

বেশিক্ষণ ধরে খাবার রান্না করবেন না: খাবার বেশি রান্না করলে বা তাপ দিলে পুষ্টিগুণ কমে যায়। বেশি বেশি সেদ্ধ করা সবজি খান। সালাদ খান। বেশির ভাগ ক্ষেত্রে স্টিম, গ্রিল করে খাবার রান্না করুন। তবে খাবার রান্নার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেন কম ব্যবহার করুন।