,

ধর্ষণের ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিল মা ও মেয়ে!

news-image

নিউজ ডেস্ক : ‘ধর্ষণ’ নামক ব্যাধি সমাজে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এর ভয়ে এবার ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কানপুর স্টেশনের কাছে।
হাওড়া-যোধপুর ট্রেনে শনিবার ঘটনাটি ঘটে।

মা ও মেয়ে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল। একটি আনরিজার্ভড কোচে ছিল তারা। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী মেয়েকে টেনে হিঁচড়ে ট্রেনের টয়লেটের কাছে নিয়ে যায়। চান্দেরি ও কানপুর রেল স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। ফলে বাধ্য হয়েই ট্রেন থেকে ঝাঁপ মারে মা ও মেয়ে।

ঝাঁপ মারার পর প্রায় ঘণ্টা দুয়েক তারা অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফেরার পর আহত দুজন চান্দেরি রেল স্টেশনে পৌঁছয়। পরে সেখানকার মানুষ তাদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যায়।
লালা লাজপত রায় হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

রবিবার খবরটি জানতে পারে জিআরপি। কানপুর জিআরপি-র এসএইও মোহন রাই জানান, তারা অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছেন।

মেয়েটি ক্লাস নাইনের ছাত্রী। তার বাবা দিল্লির একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। ওই নারী পুলিশকে জানিয়েছেন ট্রেনে প্রায় ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী ছিল। ট্রেন যখন হাওড়া থেকে ছাড়ে, প্রথমে তারা তাঁর মেয়েকে টিজ করছিল। তারপর মেয়েটেকে তারা টয়লেটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি এনিয়ে দুবার অভিযোগ জানিয়েছিলেন। প্রথমবার এলাহাবাদের কিছু আগে, পরে এলাহাবাদে। কনস্টেবলরা তাঁকে সাহায্য করেন। ট্রেনে উঠে ৩ জনকে আটক করেন তাঁরা। দুষ্কৃতীদের চড়ও মারেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। দুষ্কৃতীরা ৩০ মিনিটের মধ্যে ফিরে আসে। আবার ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়। সেই কারণে বাধ্য হয়ে ট্রেন থেকে মেয়েকে নিয়ে ঝাঁপ মারেন তিনি।

ওই মহিলার অভিযোগ ছাড়াও আরপিএফের কনস্টেবলরাও অভিযোগ জানিয়েছেন। উত্তর মধ্য ভারতের রেলের পিআরও গৌরব বনশল জানিয়েছেন, ঘটনাটি হাওড়ার কাছে ঘটেছিল। তাদের এলাকায় ঘটেনি। ফলে গোটা বিষয়টাই তাদের বিচারব্যবস্থার বাইরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে