,

বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

news-image

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১৯ হাজার ৫১০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ১৫ হাজার ২৫৬ জন। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ২৫। শতকরা ৮০ থেকে ৯০ ভাগ নম্বর পেয়েছেন ২৩৯ জন পরীক্ষার্থী।

রোববার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ। ফলাফল আমাদের ওয়েব সাইট www.dghs.gov.bd এ পাওয়া যাবে।

তিনি জানান, প্রাথমিকভাবে ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে জাতীয় মেধাতালিকার ক্রমানুসারে মোট ৫৩২ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। অপেক্ষমাণ তালিকায় ২০০ ছাত্র-ছাত্রীকে রাখা হয়েছে। সরকারি ডেন্টাল কলেজে ১৯ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া ১৬ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ টাকা ফি জমা দিয়ে পরীক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষনের সুযোগ পাবেন। ৪ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি সকল ডেন্টাল কলেজে একযোগে ক্লাস শুরু হবে। সরকারি কলেজে ভর্তি শেষ হলে জাতীয় মেধাতালিকার ক্রমানুসারে বেসরকারি ২৫টি ডেন্টাল কলেজে ভর্তি শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে- চলতি বছরের পরীক্ষায় মোট ২২ হাজার ৫০৯ জন আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে গত ১০ নভেম্বর রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজসহ মোট ৫টি কেন্দ্রের নয়টি ভেন্যুর ২৮৬টি কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১৯ হাজার ৫১০ জন অংশগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ