বাড়বে না বয়সের চাকা, মাশরুমে থমকে যাবে বয়স

news-image

লাইফস্টাইল ডেস্ক : যৌবন ধরে রাখতে চান। কিন্তু অনেক টাকা খরচ করেও লাভ মিলছে না। দরকার নেই অত খরচ করার। অল্প দামে বাজার থেকে কিনে আনুন মাশরুমের প্যাকেট। সবজি করে, স্যালাডে, স্যুপে, যেভাবে হোক খেতে শুরু করুন নিয়মিত। ফল মিলতে শুরু করবে খুব দ্রুতই।

পেন স্টেটের বিশেষজ্ঞরা নতুন গবেষণায় জানতে পেরেছেন, মাশরুমে আছে প্রচুর পরিমাণে এরগোথিওনিন এবং গ্লুটাথিওনের মতো অ্যান্টি অক্সিডেন্ট যা বয়স ধরে রাখার অব্যর্থ ওষুধ। অধ্যাপক গবেষক রবার্ট বিলম্যান জানান, তারা প্রায় ১৩টি প্রজাতির মাশরুম পরীক্ষা করেছেন। তার মধ্যে পোরসিনি প্রজাতিতে এরগোথিওনিন এবং গ্লুটাথিওন দুটি যৌগিক পদার্থই আছে বেশি পরিমাণে।

তিনি আরও বলেন, সাধারণত বাজারে মেলা পাটন মাশরুমে অন্য প্রজাতির থেকে কম অ্যান্টি অক্সিডেন্ট থাকলেও অন্যান্য সবজির থেকে তা যথেষ্ট পরিমাণেই বেশি। আর মাশরুম অত্যধিক তাপে রান্না করলেও এর গুণাগুণ একটুও কমে না।
ফলে যেভাবে হোক খাওয়া যায় এই খাদ্যটি।

গবেষণায় আরও জানা গেছে, একইসঙ্গে মাশরুম পার্কিনসন্স, অ্যালঝাইমার্স, ক্যান্সার, হৃদরোগের মতো রোগেরও প্রতিকারক হিসেবে অত্যন্ত কার্যকর। সেজন্যই ফ্রান্স, ইতালির মতো দেশ, যেখানে মাশরুমের বিভিন্ন পদ জনপ্রিয় সেখানে পার্কিনসন্স, অ্যালঝাইমার্সের মতো রোগের প্রকোপ আমেরিকার থেকে অনেকটাই কম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার