,

জাবির প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

news-image

বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রশাসনে রদবদল না আনলে বোমা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এক উড়ো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে এ হুমকি দেওয়া হয়েছে। তবে কারা এই হুমকি দিয়েছে তা জানা যায়নি।

গতকাল বুধবার উপাচার্য ফারজানা ইসলাম ওই চিঠি পান। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ভালোভাবে চলছে না। ৫-৯ নভেম্বরের মধ্যে প্রশাসনে রদবদল এনে ঢেলে সাজাতে হবে। আর তা করা না হলে নতুন ও পুরোনো প্রশাসনিক ভবন টাইম বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডির বিষয়টি জানিয়েছে আশুলিয়া থানার পুলিশ।

হুমকির ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘চিঠিতে বলা হয়েছে, প্রশাসনকে ৫-৯ নভেম্বর তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। আমাদের দৃষ্টির অগোচরেই নাকি ওই দুটি ভবনে টাইম বোমা সেট করা হয়েছে। আমরা জিডি করেছি। পুলিশ ভবন দুটি তল্লাশি করবে।’

উপাচার্য আরো বলেন, ‘আমরা আতঙ্কিত না। দায়িত্বের জায়গা থেকে পুলিশকে জানিয়েছি। এখন তো অনেক কিছুই হবে। সামনে যেহেতু সিনেট ইলেকশন আছে।’

আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে