রোহিঙ্গা সংকটে কঠোর অবস্থানের আহ্বান এইচআরডাব্লিউ’র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন এবং কঠোর দমনপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।

বৃহস্পতিবার নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এমন সময় এ আহ্বান জানাল যখন এশিয়ায় চলতি মাসে ১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ব নেতাদের কয়েকটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এইচআরডাব্লিউ’র এশিয়া শাখার পরিচালক ব্রাড এডামস বলেন, বছরের পর বছর ধরে এশিয়ায় যেসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে তার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম।

তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান নৃশংসতা বন্ধে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সেখানে মানবাধিকার সংস্থাগুলোকে প্রবেশের অনুমতির ব্যবস্থা না করে যেন এসব বিশ্ব নেতারা নিজ দেশে ফিরে না যায়।

এছাড়া, জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানা তিনি।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট ৩০টি পুলিশ ছাউনিতে সন্ত্রাসী হামলার জেরে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান শুরু করে। মিয়ানমার সেনাবাহিনী এখনও রোহিঙ্গাদের ধর্ষণ, হত্যা ও নির্যাতন অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর নির্যাতনের ভয়ে ইতোমধ্যে সাড়ে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার