৩৭তম বিসিএসের মৌখিক ২৯ নভেম্বর, ৩৮তমের প্রিলি ২৯ ডিসেম্বর

news-image

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৩৭ ও ৩৯তম বিসিএসের বিষয়েও কিছু সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা এ মাসের ২৯ তারিখ শুরু হবে।

অপরদিকে ৩৯তম বিসিএসের জন বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি। এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, সময় বাঁচাতে আমরা একাধিক বিসিএস নিয়ে কাজ করছি। আমরা চেয়েছিলাম ২১ ডিসেম্বর ৩৮তম প্রিলিমিনারির পরীক্ষা নিতে। কিন্তু ওই দিন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরের শেষ দিকে এ পরীক্ষা হতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার