,

কসবা উপজেলার শ্রেণিকক্ষে ফাটল

patthoboi1ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিশারাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে আবার দেবে গেছে। ফাটল ধরেছে দেয়াল ও ছাদের বিমে। এ অবস্থার মধ্যেই অন্য কোনো উপায় না থাকায় ওই শ্রেণিকক্ষেই ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা।
খবর পেয়ে গত বৃহস্পতিবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন ও হালিমা বেগম।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে একবার বিদ্যালয়টির মেঝে দেবে যায়। তখন সংস্কার করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ২০০৯-১০ অর্থবছরে দুই কক্ষের আরও একটি ভবন নির্মাণ করা হলেও জায়গার সমস্যা মেটেনি।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুরোনো ভবনের একটি শ্রেণিকক্ষের মেঝে দেবে গেছে। অন্য কক্ষটির দেয়াল ও ছাদের বিমেও ফাটল ধরেছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ অবস্থার মধ্যেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।
প্রধান শিক্ষক শাহ আলম চৌধুরী বলেন, ‘বাড়তি কোনো শ্রেণিকক্ষ না থাকায় ঝুঁকি নিয়ে এ কক্ষ দুটিতেই পাঠদান চালাতে হচ্ছে।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন বলেন, বিদ্যালয়টির অবকাঠামোগত অবস্থা খুবই খারাপ। যে শ্রেণিকক্ষের বিমে ফাটল দেখা দিয়েছে তার পরিবর্তে অন্য কক্ষে পাঠদান করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ