সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে একজন গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল ওরফে সাকিব নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য। সে অভিজিৎ হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন।

অভিজিতকে হত্যাস্থলের আশপাশ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, অভিজিৎ হত্যাকাণ্ডের পর সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে যাদের চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে সোহেলও ছিল। এরপর সোহেলসহ ছয়জনকে ধরিয়ে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে ছবি দেয়া হয়।

সোহেলকে রিমান্ডের নেওয়ার আবেদন আদালতে পাঠানো হচ্ছে। ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে দুর্বৃত্তদের চাপাতির কোপে ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন। তারা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। বইমেলা উপলক্ষে তারা দেশে এসেছিলেন।

ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবার দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে এক আসামির মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা