,

৪ জেএমবি সদস্যের ১২ বছরের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানায় করা বিস্ফোরক আইনের মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের ১২ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ইসহাক শেখ, আনাস আলী, রফিকুল ইসলাম ও খলিল মিয়া। রায়ের সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২ আগস্ট রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে জেএমিবির চার আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১-এর উপপরিদর্শক (এসআই) খন্দকার মিজানুর রহমান পল্লবী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৮ আগস্ট পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ আকন্দ চার আসামির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলে রাষ্ট্রপক্ষ সাতজন সাক্ষী উপস্থাপন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে