সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি

news-image

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদপ্তরের নির্দেশনা বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ১৮ নভেম্বর থেকে আবেদনপত্র বিতরণ শুরু, ২৬ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ, ২৮ নভেম্বর প্রাপ্ত সকল আবেদনের কোটাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ২ ডিসেম্বর থেকে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু করবে বেসরকারি মেডিকেল কলেজগুলো।

এছাড়া অধিদফতরের নির্দেশনাতে বলা হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শেষ করে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সকল মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে। রাজধানীসহ সারা দেশে ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৫০টি।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, একটি বাংলা ও একটি জাতীয় দৈনিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজেকে তাদের নিজস্ব ওয়েবসাইটেও এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

গত ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮০ হাজার ৮১৮ জন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪১ হাজার ১৩২ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৯১২ জন ছাত্র ও ২১ হাজার ২১০ জন ছাত্রী।

অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার তিন দিন পরই জাতীয় মেধা তালিকার ভিত্তিতে ফলাফল প্রকাশিত হয়। সে ফলাফলের ভিত্তিতে সরকারি ৩১টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ৩ হাজার ৩১৮ পরীক্ষার্থী। গত ২৬ অক্টোবর সরকারি মেডিকেল কলেজে ভর্তি শেষ হয়। বর্তমানে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা