সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজ পাকোড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন এই গরম গরম পেঁয়াজ পাকোড়া। রেসিপি দিয়েছেন আনার সোহেল।

উপকরণ: বড় আকারের পেঁয়াজ ২টি (কাটার দিয়ে স্লাইস করে নিতে পারেন)। কাঁচামরিচ-কুচি ২টি। লবণ স্বাদ মতো। লালমরিচের গুঁড়া আধা চা-চামচ। হলুদ গুঁড়া ১/৩ চা-চামচ। ভাজা জিরাগুঁড়া ১/৩ চা-চামচ। বেসন আধা কাপ। চালের গুঁড়া ২ টেবিল-চামচ। খুব অল্প পানি; মাখানোর জন্য।

পদ্ধতি: একটি বাটিতে পেঁয়াজকুচি ও পানি ছাড়া একে একে সব উপকরণ নিয়ে ভালো করে মেশান। হাতের মুঠোয় খুব অল্প অল্প পানি নিয়ে মাখাতে হবে।

যখন দেখবেন পেঁয়াজের সঙ্গে বেসনের মিশ্রণ ভালোভাবে লেগে আছে, তখন বুঝবেন মাখানোটা ঠিক হয়েছে।

কড়াইতে তেল গরম করে নিন।

চুলার আঁচ মাঝারি রেখে অল্প অল্প পেঁয়াজের মিশ্রণ পেঁয়াজুর মতো করে তেলে ছাড়ুন।

সময় নিয়ে ভাজুন।

বাদামি রং হয়ে আসলে তেল থেকে তুলে টিস্যুর উপর রাখুন যেন অতিরিক্ত তেল টেনে নেয়।

গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা