সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কথা বলেই মন জয়!

news-image

অনলাইন ডেস্ক : আপনি যত ভালো মানুষ হয়ে থাকুন না কেন, মানুষের মন জয় করা কিন্তু চারটিখানি কথা নয়। তবে কিছু সহজ উপায়েও মানুষের মনের অনেক কাছাকাছি চলে যাওয়া যায়।

আরও জেনে নিন-
মন থেকে প্রশংসা করুন:
কাউকে প্রশংসা করার সময় মন থেকেই করুন। কারণ একটু এদিক-ওদিক হলেই প্রশংসাটা তোষামোদ হয়ে যায়।
কারও সঙ্গে যখন কথা বলবেন তখন নিজের পা-হাতের দিকে খেয়াল রাখুন। ধরুন আড্ডার সময় হাত পা নেড়ে কথা বললে আড্ডা জমে। আবার প্রেমের সময় চোখের ওঠা নামাই সব কাজ করে দেয়। মোট কথা হল শরীরী ভাষাটাকে ইতিবাচক রাখুন দেখবেন লোকের মন জেতার কাজটা সহজ হবে।

কথা শুনুন মন দিয়ে বা ভালো শ্রোতা হোন:
আপনার সঙ্গে যখন সে কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করুন।

ভাল লাগলে প্রশংসা করুন। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন।
চোখের দিকে তাকিয়ে কথা বলুন:
চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন।

কথা শোনার সময় অন্য কোনও কাজ করবেন না:
আপনি যখন কথা শুনছেন, তখন অন্য কাজ করবেন না। এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা বলছে, অন্তত ৬৫ শতাংশ মানুষ কথা শোনার সময় মোবাইল বা ট্যাবের ব্যবহার করেন। কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়।

কথায় ছোট ছোট পরিবর্তন আনুন:
কথায় ছোটখাটো পরিবর্তন বড় বদল আনে। ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বলল সেটা আপনার জানা কথা। তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন, আমি জানি। কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে ওই কথাটা না বলে, বলুন তুমি একদম ঠিক বলেছ। দেখবেন এই ছোট পরিবর্তন আপনাকে সামনের মানুষটার মনে জায়গা করে দেবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা