ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭০০ অভিবাসী উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৭০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এসময় ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে যে ২৩টি মৃতদেহ উদ্ধার করেছে এর মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কিনা এখনো তা নিশ্চিত নয়। তবে এই অভিযানে উদ্ধারকৃত ৭০০ জন অভিবাসীর মধ্যে বাংলাদেশি রয়েছেন।

ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান জানান, এখন পর্যন্ত যেসব রিপোর্ট পাওয়া গেছে, তাতে কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর নেই। ইতালির কোস্টগার্ড শুক্রবার দক্ষিণের রেজ্জিও কালাব্রিয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে ৭০০ অভিবাসীকে উদ্ধার করে।

এদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইতালি যাচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, লিবিয়া, আলজেরিয়া, মিশর, মরক্কো, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সাহারান আফ্রিকা ও লেবাননের নাগরিক। ভোয়া বাংলা

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার