,

ক্যামব্রিজ শিক্ষার্থী হত্যায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী হাসান হত্যা মামলায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার অষ্টম অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-শাজাহান ও বিল্লাল চাপরাসিজ।

রায় ঘোষণার পর হাসানের বাবা আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, রায়ে অনেক খুশি হয়েছি। এ রায় যেন দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই।

তিনি আরো বলেন, আসামি দু’জনই রংমিস্ত্রি। তারা ল্যাপটপ শেখার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর তাকে হত্যা করে তিন ফুট মাটির নিচে পুতে রেখে আমার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই আসামি শাজাহান ও বিল্লাল নামের দুই প্রতিবেশী শিক্ষার্থী হাসানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পঞ্চাশ হাজার টাকা দেয়া হলেও তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দুইজনকে আসামি করে ২০১৪ সালের ১৮ নভেম্বর ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন পুলিশ। ওই বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ২০ জনই সাক্ষ্য প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে