সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনী বাতিল : এ মাসেই রিভিউ

news-image

ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিলের রায়ের বিরেুদ্ধে রিভিউ করবে সরকার। এটি এ মাসেই (নভেম্বর) করা হবে। একই সঙ্গে আবেদনে পুরো রায়ের রিভিউ চাওয়া হবে। আইনমন্ত্রী আনিসুল হক শনিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের বিষয়ে আইনগত পরামর্শের জন্য বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বেলা ১২টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রের আইন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, তারা রিভিউয়ের আইনগত দিকে নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার রাশেদ, খন্দকার দিলিরুজ্জামান ও মাসুদ হাসান পরাগ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা