যে ১০ কারণে স্ট্রোক হতে পারে
অনলাইন ডেস্ক : মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যঘাত ঘটার ফলে যে দ্রুত জটিলতার দেখা দেয় তাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকে আক্রান্ত হওয়া মানেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়া। এর ফলে বেঁচে যাওয়া রোগী পঙ্গুও হয়ে যেতে পারে। তবে নিয়ন্ত্রিত জীবনযাপন আপনাকে স্ট্রোকের ঝুঁকিমুক্ত রাখতে পারে। আসুন জেনে নিই যে ১০ কারণে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়-
১. মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হওয়ার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বিশেষ করে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকলে স্ট্রোকের ঝুঁকি ৪৮ শতাংশ বেড়ে যায়।
২. কর্মক্ষেত্রে যারা সারাক্ষণ বসে কাজ করেন অর্থাৎ যাদের হাঁটাচলাসহ কায়িক পরিশ্রম একদমই করা হয় না, তাদের স্ট্রোকের ঝুঁকি অন্যদের থেকে ৩৬ শতাংশ বেশি।
৩. যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি তাদের স্ট্রোকের আশঙ্কা অন্যদের চেয়ে ২৭ শতাংশ বেশি।
৪. যারা ডায়াবিটিসে ভুগছেন, খাবার-দাবারে পরিমিত নয় এবং নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন না, স্ট্রোকের ঝুঁকির ক্ষেত্রে তারা প্রথম দিকে রয়েছেন।
৫. যারা ফাস্ট ফুড বেশি খান তাদের ক্ষেত্রে আচমকা স্ট্রোক হওয়ার আশংকা ২৩ শতাংশ বেড়ে যায়।
৬. যাদের পেট মেদবহুল তারাও স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। স্বাভাবিকের চেয়ে তাদের ঝুঁকি ১৯ শতাংশ বেশি।
৭. স্ট্রেস ও ডিপ্রেশনসহ অন্যান্য মানসিক সমস্যা থাকলেও স্ট্রোকের ঝুঁকি ১৭ শতাংশ বেড়ে যায়।
৮. ধূমপান অন্যান্য অনেক অসুখের সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
৯. নিয়মিত অতিরিক্ত মদ্যপানে স্ট্রোকের অন্যতম কারণ।
১০. যাদের হার্টের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রেও ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি। সূত্র: হেলথ.কম।











