সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুণে ভরা আঙুর

news-image

স্বাস্থ্য ডেস্ক : বিভিন্ন উপাদান ও ভিটামিনে ভরপুর আঙুর ফল। এই ফলে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। খেতে সুস্বাদু ফলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। আঙুরে ভিটামিন সি তেমন না থাকলেও আঙুর ইনফেকশন থেকেও রক্ষা করতে সাহায্য করে৷

আঙুরের খোসা এবং বিচিতে রয়েছে প্রচুর ফাইবার, যা মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে৷ আঙুরে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকায় যা শরীরের বাড়তি পানি কমিয়ে প্রয়োজনীয় পানির ভারসাম্য রক্ষা করতে ভূমিকা পালন করে৷

আঙুরও তারুণ্য ধরে রাখতে এবং রূপ লাবণ্য বাড়তে সাহায্য করে৷ শুধু তাই নয় আঙুর ক্যান্সার সেলগুলোর বৃদ্ধি কমাতেও সাহায্য করে থাকে৷ আঙুর খান, সুন্দর থাকুন৷

আঙুরের অ্যান্টি অক্সিডেন্টসমূহ হার্টের রোগ, এমনকি অ্যালঝেইমার প্রতিরোধে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

আঙুর শুকিয়ে তৈরি করা হয় কিসমিস। কিসমিসকে যতই শুকানো হবে ততই তার পুষ্টিমান বাড়বে। তাই কিশমিশ আঙ্গুরের চেয়ে বেশি শক্তির যোগান দিতে পারে। এর ক্যালসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে।

হাঁপানি, মাইগ্রেন এবং কোষ্ঠকাঠিণ্যর মতো সমস্যা দূর করতে এটি অত্যন্ত কার্যকরী। আঙুরে থাকা চিনি শরীরের রক্তে মিশে যায় বলে এটি ইনস্ট্যান্ট শক্তির খুব ভালো উৎস।

ওজন কমাতে চাইলে ফলের তালিকায় আঙুর বেছে নিন। কেননা এটি দেহের ওজন না বাড়িয়েই অন্যসব দরকারি পুষ্টিকর উপাদান শরীরে পৌঁছে দেবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা