সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসি রুটি কি ওজন কমায়?

news-image

স্বাস্থ্য ডেস্ক : শরীর ফিট রাখতে ও ওজন কমানে অনেকের চেষ্টার শেষ নেই। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খাবার-দাবারের ক্ষেত্রেও পরিমিতি মেনে চলেন তারা। অনেকে আবার পুষ্টিবিদের পরামর্শে ভাতের বদলে দুই বেলা রুটিও খান। ওজন কমাতে যারা রুটি খান তাদের জন্য এবার একটা নতুন খবর আছে। অনেকের মতে, বাসি রুটিতেও শরীরের বেশ উপকার। আজকালের প্রতিবেদন।

চলুন, বাসি রুটির নানান গুণ বিষয়ে জেনে নিই–

১. দ্রুত ওজন কমাতে চাইলে বাসি রুটি খেতে পারেন। কারণ এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। বাসি রুটি খাওয়ার পর ক্ষুধা কমে যায়। একই সঙ্গে বাসি রুটি দেহে পুষ্টির ঘাটতিও দূর করে। সঙ্গে যদি দুধ থাকলে সেটা সোনায় সোহাগার মতো ব্যাপার।

২. ঠাণ্ডা দুধ দিয়ে বাসি রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে বলে প্রচলিত আছে। শরীরকে ঠাণ্ডা রাখতেও দুধ-রুটির বিকল্প নেই।

৩. কাজের চাপে আমার মাঝে মধ্যেই ব্রেকফাস্ট খেতে ভুলে যাই। অনেকে তাড়াহুড়ার কারণে সকালে খালি পেটে বাসা থেকে বেরিয়ে যান। এমন তাড়া থাকলে আপনি আগের দিনের রুটি ও এক গ্লাস দুধ খেয়ে বেরিয়ে পড়তে পারেন। এতে পেটও ভরবে, এনার্জির ঘাটতিও দূর হবে।

৪. বাসি রুটির মধ্যে থাকা ফাইবার হজম ক্ষমতার বাড়ায়। এখন থেকে বাসি রুটি ফেলে দেওয়ার আগে তাই একবার ভেবে দেখতে পারেন।

৫. ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতেও বাসি রুটির জুড়ি নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা