মোবাইল চোর সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

news-image

নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন চুরির সন্দেহে এক কিশোরীকে গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মুমূর্ষু অবস্থায় নরসিংদী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর শনিবার ভোর ৫টার দিকে আজিজা খাতুন নামে ১৪ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয় বরে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান।

তিনি বলেন, “মেয়েটির শরীরের ৯৪ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে কীভাবে পুড়েছে তা জানতে হলে পরীক্ষা করতে হবে।”

শিবপুর উপজেলার খনকুট গ্রামের পোল্ট্রি শ্রমিক আবদুস সাত্তারের মেয়ে আজিজা স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। তার চাচি বিউটি বেগমই ‘লোক লাগিয়ে গায়ে আগুন দিয়েছে’ বলে পুলিশের কাছে অভিযোগ করেছে মেয়েটির বাবা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া  বলেন, কিছুদিন আগে বিউটি বেগমের মোবাইল ফোন হারিয়ে গেলে তিনি আজিজাকে সন্দেহ করেন এবং ‘পুড়িয়ে মারার হুমকি’ দেন বলে সাত্তারের অভিযোগ।

“তিনি বলছেন, কাল রাতে তিনি আর তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তখন বিউটির লোকজন আজিজাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গায়ে আগুন দেয়।”

আবদুস সাত্তার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগে আজিজা তাকে বলেছে, তার চাচির ভাইয়েরাই এ ঘটনা ঘটিয়েছে।

বাচ্চু মিয়া বলেন, তারা ইতোমধ্যে শিবপুর থানায় যোগাযোগ করেছেন। আজিজার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতারের মর্গে রাখা হয়েছে।

আবদুস সাত্তার সকালে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে সন্দেহ করেন তার চাচি। তার জের ধরে গতকাল সন্ধ্যায় আজিজাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বিউটি বেগম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার