,

গাঁজা সেবন নিয়ে ঢাবি-বুয়েট সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : গাঁজা সেবন নিয়ে ঢাবি(ঢাকা বিশ্ববিদ্যালয়) ও বুয়েটের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বুয়েট ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাতে গাঁজা সেবন করা নিয়ে ঢাবির জহুরুল হক হলের ছাত্রদের সঙ্গে বুয়েট ছাত্রদের কথাকাটাকাটির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে জহুরুল হক হলের ছাত্র ইমরানকে আটকে রাখে বুয়েটের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর জহুরুল হক হলের ছাত্ররা ইমরানকে ছাড়াতে বুয়েট ক্যাম্পাসে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স ঘটনাস্থলে গিয়ে জহুরুল হক হলের ছাত্রদের হলে পাঠিয়ে দেন।

বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি পাটোয়ারী জহুরুল হক হলের ছাত্রদের দোষারোপ করে বলেন, তারাই আমাদের ছাত্রদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

বুয়েট ছাত্রলীগ সভাপতি দাবি করেন, এ ঘটনায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন-সৌরভ, দিব্য, অনিক, মহুরী ও সাদমান। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বুয়েটের ছাত্ররা জহুরুল হক হলের এক ছাত্রলীগ কর্মীকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে