,

নোবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৪০ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৪ নভেম্বর। এই প্রতিদ্বন্দ্বীতায় প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ৪০ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার এবং ভর্তি কমিটির সচিব মমিনুল হক বিবার্তাকে জানান, চারটি ইউনিটে ১২০০টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৫৪১টি আবেদনপত্র জমা পড়েছে। এবারে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

ইউনিটগুলোর প্রতিদ্বন্দ্বীতা নিয়ে তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ৩১০ আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে প্রায় ৬৩ জন করে শিক্ষার্থী। এছাড়াও বি’ ইউনিটের ৩৫৫ আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে প্রায় ৪৭ জন। ‘সি’ ইউনিটের ২২০ আসনের বিপরীতে গড়ে প্রায় ২৩ জন। ‘ডি, ইউনিটের ২৯০ আসনের বিপরীতে গড়ে প্রায় ২১ জন আবেদন করেছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের তথ্যাদি (http://www.nstu.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়াও চার ইউনিটে ২৫ টি ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিম্নরূপঃ

A ইউনিট: ০৩ নভেম্বর ২০১৭, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।

B ইউনিট: ০৩ নভেম্বর ২০১৭, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।

C ইউনিট: ০৪ নভেম্বর ২০১৭, সকাল ১০.৩০ টা থেকে সকাল ১১.৩০ টা পর্যন্ত।

D ইউনিট: ০৪ নভেম্বর ২০১৭, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে