৩৭তম বিসিএস : লিখিত পরীক্ষায় ৫৩৭৯ জন উত্তীর্ণ

news-image

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। বুধবার বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকের পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, বিকেলে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছে।

https://www.jagobangla.com/media/doc/2017September/37BCS_Written_Result.pdf এ ফল পাওয়া যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে এ পদ্ধতিতে। PSC স্পেস দিয়ে ৩৭তম এর রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।

গত ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে গত বছরের ১ নভেম্বর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮৫২৩ জন। বিসিএসের ইতিহাসে ওইবার খুব কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার