,

আমার দায়িত্ব আপাতত দলকে উজ্জীবিত করা : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে প্রাপ্তির তালিকায় বাংলাদেশর দল এখনো তেমন কিছু দেখাতে পারেনি। টেস্টের পর ওয়ানডেতেও হোয়াইটওয়াশের সঙ্গে বাড়তি হিসেবে যোগ হয়েছে বাজে ভাবে হার।

ইনজুরির কারণে দেশে ফিরেছেন দলের সেরা খেলোয়াড় তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। সব মিলে দলের মানসিক অবস্থা নাজুক। তাই টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে অধিনায়ক সাকিবের কাছে এই মুহূর্তে খেলোয়াড়দের মনোবলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘এখন আমার মূল দায়িত্ব হবে আপাতত দলকে উজ্জীবিত ও মনোবল বৃদ্ধিতে সহায়কের ভূমিকা পালন করা। আমার পক্ষে তো কারও স্কিল ঠিক করে দেওয়া সম্ভব না। এমনকি কারও মন মানসিকতাও বদলে দেওয়া সম্ভব না। চেষ্টা করা যেতে পারে। তবে এই দুটি ম্যাচ যেন আমরা দল হিসেবে ভালো খেলতে পারি এটাই আমার লক্ষ্য থাকবে।’

বাংলাদেশ ক্রিকেট দল অন্য দুই ফরম্যাটে নিজেদের অবস্থান জানান দিলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেদের পায়ের নিচে ঠিকমতো মাটি খুঁজে পায়নি এ দলটি। তাই অধিনায়ক হিসেবে দেশের টি-টোয়েন্টিতে নিজেদেরকে আরও অনেক দূর নিয়ে যাওয়া নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন সাকিব।

সাকিব বলেন, ‘এ ফরম্যাটের ক্রিকেটে আমাদের এখনও অনেক দূর যেতে হবে। অন্যান্য দলের মতো আমাদের তেমন ‘বিগ হিটার’ নেই। তাই আমাদের প্রতিটি কাজ করতে হবে নিখুঁতভাবে। কোথাও কোনো ছাড় দেওয়া যাবে না। দিলে আমাদের জেতার সুযোগ অনেকটাই কমে যাবে।’

টেস্ট আর ওয়ানডে সিরিজের ওই খারাপ পারফরমেন্সের রেশ না মিটতেই এসে গেছে টি-টোয়েন্টি সিরিজ।

আজ শুরু হচ্ছে দুই মাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ১০টায় ব্লুমফন্টেইনের ম্যাঙাউঙ্গ ওভালে শুরু হবে খেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে