,

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোনো ভাবে পেরে ওঠতে পারছে না বাংলাদেশ দল। বাংলাদেশ টেস্ট সিরিজ হারার পর ওয়ানডেতেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগার ভক্তদের।

টি-টোয়েন্টি সিরিজে নতুন প্রত্যাশা নিয়ে আজ মাঠে নামছে টাইগার বাহিনী। ব্লুমফন্টেইনের ম্যাঙাউঙ্গ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। অন্তত বাংলাদেশ চাইবে আগের সিরিজের লজ্জা এড়িয়ে ঘুরে দাঁড়াতে।

টাইগারদের নতুন অধিনায়ক সাকিব আল হাসান দলকে উজ্জিবিত করার পাশা-পাশি খেলোয়াড়দের মনোবলে ওপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন।

তবে ইনজুরির কারণে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল ও কাটার মাস্টার মুস্তাফিজ। তাই এই ফরমেটে দুইজন তারকাকে পাচ্ছেন না বাংলাদেশ।

এদিকে প্রথম টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের পাশাপাশি নাসির হোসেনকে একাদশে দেখা যেতে পারে। থাকতে পারেন শফিউল ইসলামও।

অন্যদিকে একাদশ নিয়ে পরীক্ষা চালাতে পারে স্বাগতিক শিবির। বেশ কিছু তরুণ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারে প্রোটিয়ারা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস/নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকাঃ কুইন্টন ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার/মাঙ্গালিসো মোসেলে, অ্যান্ডিলে ফেলুকায়ো, রবি ফ্রাইলিঙ্ক, ড্যান প্যাটারসন, বেউরান হেন্ড্রিক্স, অ্যারন ফাঙ্গিসো/তাবরাইজ শামসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে