,

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ জনের লাশ দেশের পথে

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৪ বাংলাদেশি শ্রমিকের লাশ বৃহস্পতিবার দেশে আসছে।

বুধবার রাতে পর্যটন দ্বীপ পেনাং থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভূমিধ্বসে নিহত কক্সবাজারের মো. আবদুর রহমান ও মো. হোসেন মিয়ার লাশ আসছে।

বৃহস্পতিবার সকালে তাদের লাশ শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।

মাগুরার নূর আলম ও যশোরের মনিরুল ইসলামের লাশ অন্য আরেকটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

পেনাং রাজ্যে বাংলাদেশ দূতাবাসের কন্স্যাল জেনারেল দাতো ইসমাইল নিহত চার শ্রমিকের মালিকপক্ষের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান, এ ধরনের বিপজ্জনক কর্মপরিবেশে কাজ করানোর ক্ষেত্রে নিয়ম-কানুন কেন মেনে চলা হয়নি তার জবাব এবং উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

২১ অক্টোবর মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পর্যটন দ্বীপ পেনাং রাজ্যের জার্জটাউন এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধসে কয়েকজন বাংলাদেশিসহ ১৪ শ্রমিক নিহত হন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে