শরীরের যে সব সমস্যার কারণে ঘামে দুর্গন্ধ হতে পারে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকই অস্বস্তিতে থাকেন। কিন্তু তারা জানেন না যে, আসলে ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায় না। ত্বকের উপরে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে ঘামের অ্যাসিডের বিক্রিয়ার ফলেই দেহে দুর্গন্ধ হয়।

এক্ষেত্রে নারীদের থেকে পুরুষদের গায়ে বেশি দুর্গন্ধ হয়। কারণ, পুরুষদেরা সাধারণত নারীদের তুলনায় বেশি ঘামেন। আসুন শরীরের যে সব সমস্যার কারণে আপনার ঘামে দুর্গন্ধ হতে পারে-

১. ওজন বেশি হলে ও নিয়মিত স্পাইসি ফুড খাওয়ার অভ্যস্ত হলে কিংবা মদ্যপান করলে ঘামের সমস্যা বাড়তে পারে।

২. দেহে নিয়মিত দুর্গন্ধ হলে সাবধান হন। কারণ রক্তে শর্করার মাত্রা বাড়লেও ঘামে দুর্গন্ধ হতে পারে। এক্ষেত্রে দ্রুত ব্লাড সুগার লেভেল পরীক্ষা করিয়ে ডায়াবেটিসের অবস্থা জেনে নিন।

৩. কিডনি বা লিভারের সমস্যা থাকলেও গায়ে দুর্গন্ধ হতে পারে। কারণ দেহের বর্জ্য পদার্থ বের করার কাজটা করে থাকে কিডনি ও লিভার। এ দু’টি অঙ্গ ঠিক মতো কাজ না করলে রক্ত ও পরিপাকতন্ত্রে টক্সিন জমতে থাকে। এ কারণে দেহে দুর্গন্ধ হতে পারে।

৪. দেহের দুর্গন্ধ মানেই আপনি কোনো রোগে আক্রান্ত- এটা সব সময় ঠিক নয়। দেহে ঘাম জমলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এক্ষেত্রে দুর্গন্ধ এড়াতে বগল সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুকনো রাখুন।

৫. জিমে ব্যায়াম করার সময় ঘামে ভিজে জবজবে অবস্থা হয়। এক্ষেত্রে ব্যায়ামের শেষে দ্রুত ফ্রেশ হয়ে পোশাক বদলে ফেলুন।

৬. ফাস্টফুড, কোমল পানীয়, বেশি ভাজাভুজি ও তেল-মশলাদার খাবার এড়িয়ে চলুন। এর বদলে ফল ও শাক-সবজি বেশি খান। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার