,

উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল জমিতে

news-image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকা খুলে জমিতে পড়ে যায়। পরে ওই অবস্থায় বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিমান পাইলট ও ক্রুসহ ৬৭ যাত্রী নিয়ে রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করে। পরে ৩০ ফুট উপরে উঠলে বিমানের পেছনের ডান চাকাটি খুলে পাশের জমিতে পড়ে। এ অবস্থায় বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

এদিকে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, চাকা খুলে যাওয়া বিমানটি সকাল পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে।

তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে