সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ ভালোভাবেই ফিরবে : ওয়াকার ইউনুস

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ছন্দে নেই বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। এ নিয়ে সমালোচকদের তীরেও বিদ্ধ হচ্ছেন তিনি। এরই মধ্যে আবার ইনজুরিতে পড়েছেন তিনি। তবে বাংলাদেশের এই পেসার ভালোভাবেই ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস।

আজ (মঙ্গলবার) সিলেটে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মোস্তাফিজ বেশ প্রতিভাবান বোলার বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজ সম্পর্কে এই পাকিস্তানি বলেন, ‘মোস্তাফিজ বেশ ভালো মানের বোলার। কিছুটা খারাপ সময় যাচ্ছে তার। তবে সে দ্রুতই ভালোভাবে ফিরে আসবে।’

দেশের বাইরে বেশি বেশি ম্যাচ না খেললে দল সেভাবে আগাতে পারে না বাইরের কন্ডিশনে এমনটাই দাবি করেন ওয়াকার। ফলে বাংলাদেশকে আরও বেশি করে দেশের বাইরে ম্যাচ খেলার ব্যাপারেও তাগিদ দেন এই সাবেক ফাস্ট বোলার। তিনি বলেন, ‘বেশি বেশি দেশের বাইরে ম্যাচ খেললে বাইরের কন্ডিশন আর উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া যায়। সেদিক থেকে বাংলাদেশের উচিত বাইরের মাটিতে আরও ম্যাচ খেলা।’

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে গিয়ে এই সাবেক পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সবসময়ই বোলারদের জন্য বেশ কঠিন কন্ডিশন। সেখানে মাত্র দুটি টেস্ট খেলেই কোন বোলারের সেরা হওয়া সম্ভব নয়। সেখানে অনেক ম্যাচ খেলার দরকার পরে।’

বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ পেলে হবেন কি না? মজার ছলে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরও মজা করেই দিয়ে দিলেন। বললেন, ‘আমি জানি না, তবে এমন সুযোগ আসলে হয়তো ভেবে দেখবো।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা