সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে সব ক্রিকেট তারকা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন

news-image

স্পোর্টস ডেস্ক :ক্রিকেট তারকা – উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। এই তারকা খ্যাতির কারণেই ধর্ম বর্ণ নির্বিমেষে তাদের বিয়ে করতে চান অনেক তরুণী। এবার দেখে নেয়া যাক যে সব ক্রিকেট তারকা ভিন্ন ধর্মের মেয়ে বিয়ে করেছেন-

যুবরাজ সিংহ : ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ নিজে শিখ ধর্মাবলম্বী। দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছেন হ্যাজেল কিচকে। বিয়ের পর স্বামীর ধর্ম গ্রহণ করে খ্রিস্টান ধর্মাবলম্বী হ্যাজেলের নতুন নাম গুরবসন্ত কউর।

জহির খান : চলতি বছরের এপ্রিলে মুসলিম ধর্মাবলম্বী জাহির খান নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করে দিয়েছিলেন টুইটারে। বছরের শেষের দিকে তিনি বিয়ে করছেন মরাঠি ব্রাহ্মণ তথা অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে।

ওয়াসিম আকরাম : প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর ২০১১ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে সানিয়েরার সঙ্গে আলাপ হয় ওয়াসিম আকরামের। তারপর ২০১৩ সালে আকরাম-সানিয়েরার বিয়ে সম্পন্ন হয় লাহোরে। বিয়ের পর মুসলিম স্বামীর ধর্ম গ্রহণ করেন খ্রিস্টান সানিয়েরা।

দীনেশ কার্তিক : দীনেশ কার্তিক একজন হিন্দু। তিনি ২০১৫ সালে বিয়ে করেন খ্রিস্ট ধর্মাবলম্বী স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকলকে। এটি দীনেশের দ্বিতীয় বিবাহ।

আজাহারউদ্দিন : ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন ১৯৯৪ সালে প্রেমে পড়েন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির। সঙ্গীতাকে বিয়ে করার জন্য আজাহার প্রথম স্ত্রী নওরিনকে ডিভোর্স দেন। ২০১০ সালে সঙ্গীতা-আজাহারউদ্দিনের বিচ্ছেদ হয়ে যায়।

অজিত আগরকর : অজিত আগরকর নিজে একজন মারাঠি ব্রাহ্মণ। তিনি বিয়ে করেন মুসলিম মেয়ে ফতিমাকে। আগরকরের বন্ধু মাজহারের বোন ফতিমা। ১৯৯৯ সালে প্রেমপর্ব শুরু হয় আগরকরের। চার বছর ডেটিং করার পরে বিয়ে করেন দুজনে।

মহম্মদ কাইফ : মহম্মদ কাইফ ২০১১ সালে বিয়ে করেন সাংবাদিক পূজা যাদবকে। একজন কমন ফ্রেন্ডের মা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা