,

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন ডু প্লেসিস

news-image

স্পোর্টস ডেস্ক : লোয়ার-ব্যাক স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার পরিবর্তে দলে অর্ন্তভূক্ত করা হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াসকে আর প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন জেপি ডুমিনি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যক্তিগত ৯১ রানের মাথায় চোটে পড়েন ডু প্লেসিস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে ব্যাটিং অথবা ফিল্ডিং কোনোটিতেই ফেরেননি তিনি।

এদিকে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পান ডেভিড মিলার। এর আগে ওয়েন পারনেল, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, লুনগি এনগিদি ও ডোয়ানে অলিভিয়েরা ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন।

টি-টোয়েন্টি সিরিজে আগেই বিশ্রাম দেওয়া হয়েছে দলের সেরা পেসার কাগিসো রাবাদা ও স্পিনার ইমরান তাহিরকে। তবে খেলবেন এবি ডি ভিলিয়ার্স, হাশিম অমলা ও ডুমিনির মতো তারকারা।

আগামী ২৬ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে