,

বাংলাদেশকে ৩৭০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

news-image

দক্ষিণ আফ্রিকার উড়ন্ত-দুরন্ত সুচনার পর ১৩ রানের ব্যবধানে দুই ওপেনারকে তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেননি টাইগার বোলাররা। তৃতীয় উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শক্ত প্রতিরোধের দেওয়াল তুলে দিয়েছে প্রোটিয়ারা। রোববার ইস্ট লন্ডনে তৃতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৭০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করেছে দু প্লেসির দল।

আগের দুটি ম্যাচের মতো এই ম্যাচেও শুরুটা ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলে নেন কুইন্টন ডি কক ও টিম্বা বাভুমা। জোড়া আঘাত করে টাইগারদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রোটিয়া ওপেনারদের ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপর আবার দারুণ এক জুটি বেঁধে ম্যাচটা নিজেদের পক্ষে নেওয়ার কাজ করছেন ডু প্লেসি ও মার্করাম।

আজ দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে বাভুমাকে ফিরান মিরাজ। ৪৭ বলে ৪৮ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। প্রোটিয়াদের রান তখন ১১৯। মিরাজের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন বাভুমা। তবে লং অনে লিটন দাসের শিকার হন তিনি। এরপর কুইন্টন ডি কককেও ফেরান এই স্পিনার। ৬৮ বলে ৭৩ রান করেন ডি কক। লেগ সাইটে খেলতে চেয়েছিলেন তিনি। ব্যাটের কানা লেগে বল আকাশে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন মিরাজ।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ১৫১ রান যোগ করেন অধিনায়ক ফাফ দু প্লেসি ও এইডেন মার্করাম। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দু প্লেসি। ৬৭ বলে ৯১ রান করে রিটায়ার্ট হার্ট হন প্রোটিয়া দলনেতা। খানিকবাদে দারুণ এক থ্রোয়ে মার্করামকে ফেরান ইমরুল কায়েস। ৬৬ রান করেন এই ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত ফারহান বেহারডিন ও কাগিসো রাবাদার দারুণ কিছু শটে ৩৬৯ রানের বিশাল স্কোর সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ ও তাসকিন নেন দুটি করে উইকেট।

সফরের তৃতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল। ওপেনারের জায়গা পূর্ণ করতে সৌম্য সরকারকে ফেরানো হয়েছে। অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন নাসির হোসেন। তৃতীয় ম্যাচের দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলা, জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটেরিয়াসকে। তাঁদের বদলে নেওয়া হয়েছে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ওয়াইন মুল্ডারকে।

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ বরাবরই মাইলফলকের ম্যাচগুলো ভাল খেলে। মাশরাফির এই ব্যক্তিগত মাইলস্টোন স্পর্শের দিনে উদ্বুদ্ধ হয়ে মাঠে ভাল খেলতে পারলে টাইগাররা তাদের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবে। কিন্তু এর মধ্যে রানটা বেশি হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে