,

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ২৪৪/২

news-image

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই কেমন জানি ছন্নছাড়া হয়ে গেছে বাংলাদেশের বোলিং লাইনআপ। মাশরাফি-সাকিব-তাসকিন-রুবেলরা দলে রয়েছেন, তারপরও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মনে ভীতি ছড়াতে ব্যর্থ হচ্ছে টাইগাররা। মনে হচ্ছে, উইকেট নিতেই যেন ভুলে গেছেন বোলাররা। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও সফরকারী বোলারদের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

তবে আপাতত টাইগারদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রোটিয়া ওপেনারদের ফিরিয়ে দিয়েছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪৪/১। বাভুমাকে ফিরিছেন মিরাজ। ৪৭ বলে ৪৮ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এরপর কুইন্টন ডি কককেও ফেরান এই স্পিনার। ৬৮ বলে ৭৩ রান করেন ডি কক।

মিরাজের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন বাভুমা। তবে লং অনে লিটন দাসের শিকার হন তিনি। কুইন্টন ডি কক লেগ সাইটে খেলতে চেয়েছিলেন। ব্যাটের কানা লেগে বল আকাশে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন মিরাজ।

সফরের তৃতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল। ওপেনারের জায়গা পূর্ণ করতে সৌম্য সরকারকে ফেরানো হয়েছে। অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন নাসির হোসেন। তৃতীয় ম্যাচের দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলা, জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটেরিয়াসকে। তাঁদের বদলে নেওয়া হয়েছে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ওয়াইন মুল্ডারকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে