,

মিরাজের জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও বাংলাদেশের বোলিং শক্তিমত্তার নতুন কোনো প্রদর্শনী দেখা যায়নি এখন পর্যন্ত। এই সুযোগ যথারীতি দলকে শতাধিক রানের ওপেনিং জুটি এনে দিলেন টেম্বা বাভুমা এবং কুইন্টন ডি কক।

১১৯ রান তোলার পর এই জুটি ভাঙলেন সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
মিরাজের ঘুর্ণিতে লং অনে লিটন দাসের তালুবন্দী হলেন বাভুমা। রাউন্ড দা উইকেটে করা মিরাজের বল উড়িয়ে মেরেছিলেন বাভুমা। বলের পিচ পর্যন্ত যেতে পারেননি, টাইমিং ঠিকমত হয়নি। লং অনে ক্যাচ নিয়েছেন লিটন দাস। আউট হওয়ার আগে অবশ্য ৪৭ বলে ৪৮ রানের একটি ছোটখাট ঝড় বইয়ে দিয়েছেন তিনি।

বাভুমার বিদায়ের পরই দ্বিতীয়বার আঘাত হানেন মিরাজ। তার বলে ক্যাচ তুলে দেন ৬৮ বলে ৭৩ রান করা কুইন্টন ডি কক। নিজের বলে নিজেই ক্যাচ নেন মিরাজ।

১৩২ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।লন্ডন পার্কে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর মত আজকের ম্যাচে পাওয়া যাচ্ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। দলে এসেছেন মেহেদী মিরাজ এবং ওপেনার সৌম্য সরকার। অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার এটি ৫০তম ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে