,

পাকিস্তানকে ‘না’ করেন শ্রীলঙ্কার ৪০ ক্রিকেটার!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৯ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে থিসারা পেরেরাকে অধিনায়ক করে টি২০ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

জানা গেছে, পাকিস্তানে যেতে অসম্মতি জানান প্রায় ৪০ জন ক্রিকেটার।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক গ্রায়েম লেব্রয়ই এ অসম্মতি জানানোর সুযোগ দেন। তিনি জানিয়েছিলেন, যাদের পাকিস্তান যেতে আপত্তি নেই তাদের নিয়েই গঠিত হবে দল।

যারা অসম্মতি জানিয়েছেন তাদের মধ্যে আছেন অধিনায়ক উপুল থারাঙ্গা, ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা, নিরোশান ডিকভেলা, সুরাঙ্গা লাকমল, আকিলা ধনঞ্জয়া, চামারা কাপুগেদারাও।

২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা দলের ওপর হামলা চালানো হয়। এতে আটজন নিহত হন, আহত হন আরও আট জন। সেই হামলার জের ধরে গত আট বছর কোনো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউ জিল্যান্ডসহ কোনো বড় ক্রিকেট দলই পাকিস্তান সফরে সম্মত হয়নি।

শ্রীলঙ্কার টি-২০ দল: থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আশান প্রিয়াঞ্জন, মাহেলা উদাওয়াত্তে, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, সাচিথ পাথিরানা, ভিকুম সঞ্জয়া, লাহিরু গামাগে, সিকুগে প্রসন্ন, বিশ্ব ফারনান্দো, ইসুরু উদানা, জেফ্রি ভ্যান্ডারসে, চতুরঙ্গা ডি সিলভা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে