,

হাফসেঞ্চুরির সামনে অধিনায়ক মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : যদি কাউকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কের নাম কি? সবাই হয়তো এক বাক্যে উত্তর দিবে, মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি অধিনায়ক হওয়ার পর দলের চেহারাই বদলে গিয়েছে। ক্রিকেটের তিন ফরম্যাটের দুই ফরম্যাট (টেস্ট ও টি-টোয়েন্টি) থেকে অবসর নিলেও ধারাবাহিকভাবে সফলতার সাথে খেলে যাচ্ছেন ওয়ানডে।

মাশরাফি দলে থাকা মানেই, অন্য খেলোয়াড়রা পায় অতিরিক্ত একট শক্তি। সেই মাশরাফি দাঁড়িয়ে আছে অনন্য এক রেকর্ডের সামনে। দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়নাডেতে মাঠে নামলে বাংলাদেশ দলের তৃতীয় অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০ ম্যাচের খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

মাশরাফির আগে আরও দু’জন বাংলাদেশি এই মাইলফলক স্পর্শ করেন। তারা হলেন, হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান। হাবিবুল বাশার অধিনায়ক হিসেবে খেলেছেন ৬৯ ম্যাচ আর সাকিব খেলছেন ৫০টি ম্যাচই।

ওয়ানডেতে অধিনায়ক মাশরাফির অভিষেক হয় ২০১০ সালে। তবে তিনি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে। তবে সেটি ছিল টেস্ট ম্যাচ।

এখন পর্যন্ত মাশরাফির অধিনায়কত্বে খেলা ৪৯টি ওয়ানডের ২৭টিতেই জিতেছে বাংলাদেশ, হেরেছে ২০টিতে। জয়ের হার ৫৭.৪৪, যা কোনো বাংলাদেশি অধিনায়কের পক্ষে সর্বোচ্চ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে