টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগামীকাল শেষ হচ্ছে। এরপর শুরু হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ শনিবার ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মুমিনুল হক। দলে আছেন নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনও।

২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ খেলার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

১৪ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ