,

আর্জেন্টিনা দলে ফিরলেন আগুয়েরো; আবারো বাদ হিগুয়েন

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল থেকে আবারো প্রত্যাখ্যাত হলেন জুভেন্তাস তারকা গঞ্জালো হিগুয়েন। প্রশ্ন করতে পারেন, বাছাই পর্বের বৈতরণী তো পার হয়েছে আর্জেন্টিনা, তাহলে আবার কীসের ম্যাচ? বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে রাশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসিরা।

সেই ম্যাচ দুটিকে সামনে রেখেই দল ঘোষণা করলেন কোচ জর্জ সাম্পাওলি। হিগুয়েন বাদ পড়লেও ডাক পেয়েছেন ম্যান সিটি তারকা সার্জিও আগুয়েরো।

চলতি বছরের জুনে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর হিগুয়েনকে বিবেচনা করেননি সাম্পাওলি। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে হিগুয়েন ৬৯ ম্যাচে ৩২টি গোল করেছেন। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হিগুয়েন মূল একাদশে ছিলেন। এত কিছুর পরও কোচের মন জোগাতে পারেননি তিনি।

তবে হিগুয়েনের ভবিষ্যৎ নিয়ে আরো ভয়ানক কথা বলেছেন সাম্পওলি! তিনি বলেছেন, ‘রাশিয়া বিশ্বকাপে হিগুয়েন আদৌ যাবে কিনা সেটা নিয়ে আমরা এখন ভাবনা চিন্তা করছি। ‘ তার মানে হিগুয়েনের জাতীয় দলের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে দ্রুতই?

এদিকে সিটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন আগুয়েরো। ৬ ম্যাচে এ পর্যন্ত করেছেন ৬ গোল।

পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দুটি বাছাই পর্বের ম্যাচে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে তিনি অনুপস্থিত ছিলেন। সাম্পাওলি ইঙ্গিত দিয়েছেন মেসি ও জুভেন্তাস স্ট্রাইকার পাওলো দিবালা একসঙ্গে খেলতে নামবেন। দিবালা এখনো দলের হয়ে কোনো গোল পাননি। শেষ দুটি ম্যাচে তাকে বদলি বেঞ্চে থাকতে হয়েছে।

আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মস্কো সফরে যাচ্ছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এরপর আরেকটি দলের সাথে সেখানে মুখোমুখি হবে, দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে