,

টিএসসি’র সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষের নির্দেশ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সকালে টিএসসি ভারপ্রাপ্ত পরিচালক এ এম এম মহিউজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘টিএসসিতে বহিরাগতদের আগমনে অনেক শৃঙ্খলাভঙ্গ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ও শিক্ষার্থীদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রাত ৮টার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের বিষয়ে গত ১৭ অক্টোবর টিএসসি ভারপ্রাপ্ত পরিচালক এ এম এম মহিউজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে সেটি টিএসসিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৯টি সংগঠন জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত শিথিল করা যেতে পারে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ ফোন ধরেননি।

এনটিভি অনলাইন থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে