সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে আসছেন তামিমও!

news-image

স্পোর্টস ডেস্ক : আজ ইস্ট লন্ডনে এসে করানো আল্ট্রাসনো রিপোর্টেও ভালো কিছু আসেনি। বাঁ ঊরুর চোটটা আরও বেড়েছে বলেই দেখা গেল সেখানে। মোস্তাফিজুর রহমানের মতো তাই শেষ হয়ে গেল তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফরও। বিমান টিকিট পেলে কালই দেশে ফিরে যাবেন তিনি। নয়তো পরশু মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজের সঙ্গে ধরবেন দেশের বিমান।

তামিম ঊরুর চোটটা বয়ে বেড়াচ্ছেন তিন দিনের প্রস্তুতি ম্যাচ থেকেই। পার্লে দ্বিতীয় ওয়ানডে খেলার পর সেটি আরও বেড়েছে। ব্যথা বাড়ায় আজ অনুশীলন করেননি। দুপুরে ম্যানেজার মিনহাজুল আবেদীনের সঙ্গে স্থানীয় এক হাসপাতালে গিয়ে করান আল্ট্রাসনোগ্রাম। সেটিই নিশ্চিত করে দেয় তামিমের সিরিজ থেকে ছিটকে যাওয়া।

তামিমকে খেলার বাইরে থাকতে হবে আগামী ২৪-২৫ দিন। তার মানে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি ম্যাচ তো নয়ই, বাঁহাতি এই ওপেনার খেলতে পারবেন না বিপিএলের প্রথম তিনটি ম্যাচও। সব ঠিক থাকলে ১৪ নভেম্বরের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তামিম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা