,

চতুর্থ ওয়ানডেতে পরাজয়ে ধবলধোলাইয়ের পথে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগে টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কা। টেস্টে দুর্দান্ত খেলা শ্রীলঙ্কা ওয়ানডেতে এসে বড় বিবর্ণ। শারজায় আজ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে তারা হেরেছে ৭ উইকেটে। এই ম্যাচ জিতে পাকিস্তান সিরিজে এগিয়ে গেল ৪-০ ব্যবধানে। এবার তাদের সামনে শ্রীলঙ্কাকে ধবলধোলাইয়ের সুযোগ।

১৭৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের সাফল্য বলতে এতটুকুই। বাবর আজম-শোয়েব মালিকের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি ১১৯ রান যোগ করে দলকে পৌঁছে দেন জয়ের প্রান্তে। ওয়ানডেতে যে দুর্দান্ত খেলেন, বাবরের ব্যাটিংয়ে সেটি নিয়মিত দেখা যাচ্ছে। এই সিরিজে ১০৩, ১০১ , ৩০-এর পর পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান আজ করলেন অপরাজিত ৬৯ রান। মালিকও অপরাজিত ঠিক ৬৯ রানেই।

সিরিজের প্রথম তিন ম্যাচে ২০৯, ১৮৭ ও ২০৮ রান করা লঙ্কানরা আজ ৪৩.৪ ওভারে অলআউট ১৭৩ রানে। শ্রীলঙ্কার হয়ে যা একটু প্রতিরোধ গড়েছেন লাহিরু থিরিমান্নে। চারে নেমে ৯৪ বলে ৬২ রান করেছেন থিরিমান্নে। আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৬৪ রানে। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া পেসার হাসান আলী (৩/৩৭) এদিনও পাকিস্তানের সেরা বোলার।ধবলধোলাই ঠেকাতে ২৩ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে