,

বিসিবি নির্বাচনে পাপনের প্যানেল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন। শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪ সদস্যের এই প্যানেল ঘোষণা করেন তিনি। আগের প্যানেলের সঙ্গে এবার ঘোষিত প্যানেলে খুব বেশি পরিবর্তন আসেনি। মাত্র দুটি পরিবর্তন নিয়ে নির্বাচনে নামছেন তিনি। এবারের বিসিবি নির্বাচনে পাপনের প্রতিদ্বন্দ্বী তেমন কেউ নেই। তাই বলা যায়, আবার দেশের ক্রিকেটের শীর্ষ পদে তিনিই বসছেন।

শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির লাউঞ্জে সাংবাদিকদের সামনে প্যানেল ঘোষণার সময় নাজমুল হাসান বলেন, ‘গতবার যাঁরা ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচন করেছেন, এবারও তাঁরাই রয়েছেন। দুটি পরিবর্তন অবশ্য এসেছে। মনজুর কাদের গতবার মুন্সীগঞ্জ থেকে এলেও এবার তিনি এসেছেন ক্লাব থেকে। আর ইকবাল ভাই এতদিন কোনো বোর্ড মিটিংয়ে যোগ দেননি বলে আমরা ধরে নিয়েছি তিনি আর আসবেন না। ওনার জায়গায় মনজুর কাদেরকে নেওয়া হয়েছে। টিংকু ভাই মারা গেছেন, তাঁর জায়গা জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পূরণ হয়ে গেছে। বরিশাল থেকে দুজন মনোনয়নপত্র নিয়েছেন, সেখানে নির্বাচন হতে পারে।’

বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ২৫ জন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন। ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন ও পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হবেন একজন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। কাউন্সিলররা আগামী ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করবেন। ৩১ অক্টোবর হবে বিসিবির নির্বাচন। নির্বাচনে মোট কাউন্সিলর ১৬৭ জন।

নাজমুল হাসানের প্যানেল

বিভাগ ও জেলা ক্যাটাগরি : ঢাকা বিভাগ থেকে নাঈমুর রহমান দুর্জয়, চট্টগ্রাম বিভাগ থেকে আ জ ম নাসির ও আকরাম খান। খুলনা বিভাগ থেকে শেখ সোহেল ও কাজী এনাম আহমেদ। রাজশাহী বিভাগ থেকে শফিউল আলম স্বপন। বরিশাল বিভাগ থেকে এম এ আউয়াল চৌধুরী ভুলু। সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী। আর রংপুর বিভাগ থেকে রয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

ক্লাব ক্যাটাগরি : নাজমুল হাসান পাপন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মঞ্জুরুল কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মুর্তজা, লোকমান হোসেন ভুঁইয়া, হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল ও তানজীল চৌধুরী।

সাবেক ক্রিকেটার ক্যাটাগরি : খালেদ মাহমুদ সুজন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে