সাকিবের সিংহাসন হাফিজের দখলে!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হটিয়ে সিংহাসনে বসেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

সম্প্রতি প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন হাফিজ। অন্যদিকে ৩৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব আল হাসান।

এ নিয়ে নবমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন হাফিজ।

তবে দীর্ঘদিন তিনি এ অবস্থান ধরে রাখতে পারবেন না। কারণ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে।

এ নিয়ে মাঠের আম্পায়ররা অভিযোগও করেছেন। অভিযোগের বিষয়ে হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। বিষয়টি প্রমাণ হলে হাফিজের কপালে খারাপ কিছুই অপেক্ষা করছে।

এদিকে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে পেছালেও ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন সাকিব। বর্তমানে তিনি রয়েছেন ১৯তম অবস্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা রুবেল হোসেন এগিয়েছেন সাত ধাপ। টাইগার পেসার বর্তমানে ৬১ নম্বর র‌্যাংকিংয়ে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ