,

আবারও তামিমকে নিয়ে অনিশ্চয়তা

news-image

স্পোর্টস ডেস্ক : চোট পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকায় আসার পর তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনে বাঁ ঊরুর ওপরের দিকের মাংসপেশিতে চোট পেয়েছিলেন, যেটি তাঁকে ভোগাচ্ছে এখনো। ব্যথা আবারও বেড়ে যাওয়ায় তামিম এবার অনিশ্চিত সিরিজের শেষ ওয়ানডেতেও।

অনুশীলন করতে তামিম আজ দলের সঙ্গে মাঠে আসেননি। ছিলেন টিম হোটেলেই। স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) তাঁর স্ক্যান করানোর কথা। স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে তাঁর খেলা।

তিন দিনের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর ব্যথা নিয়েই তামিম খেলেছিলেন পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্ট। ‘গ্রেড ওয়ান টিয়ার’ চোটের মাত্রা আরও বেড়ে যাওয়ায় খেলতে পারেননি ব্লুমফন্টেইনে পরের টেস্ট। ব্যথা কমায় তামিম ফিরেছিলেন পার্লে ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে। কিন্তু ম্যাচটা খেলায় আবারও বেড়েছে তাঁর ব্যথা। পরশু সিরিজের শেষ ওয়ানডেতে তামিমকে নিয়ে তাই আবারও অনিশ্চয়তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে